জাতীয়



ডেস্ক রিপোর্ট

সেপ্টেম্বর / ০১ / ২০২২


পররাষ্ট্রমন্ত্রী

১২ ঘন্টার ঝটিকা সফরে সিলেটে আসছেন পররাষ্ট্রমন্ত্রী


159

Shares

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন ঝটিকা সফরে সিলেটে আসছেন। শুক্রবার প্রায় ১২ ঘন্টার ঝটিকা সফরের উদ্দেশ্যে সকাল ৯টার দিকে তিনি বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।

এরপর রাত ৯টার দিকে বিমানযোগেই তিনি ঢাকায় ফিরে যাবেন। পররাষ্ট্রমন্ত্রীর সরকারি সফরসূচি অনুসারে, শুক্রবার সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশের উদ্বোধন করবেন তিনি।

বিকাল ৪টায় সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রামীর গল্প’ শীর্ষক বইয়ের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন ড. মোমেন। জেলা পরষদ হলরুমে হবে এই অনুষ্ঠান।

বিকাল সাড়ে ৫টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ ইউনিটের উদ্বোধন করবেন মন্ত্রী।

জাতীয়