সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ ডেস্ক

এপ্রিল / ০৩ / ২০২১


ছাতক থানায় মামুনুল হক সমর্থকদের হামলা


1203

Shares

নারায়ণগঞ্জে একটি রিসোর্টে নারীসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক আটকের ঘটনায় ছাতক থানায় হামলা ও ভাংচুর চালিয়েছে তার সমর্থকরা।
 
শনিবার রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় এস নয়ন নামে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা যায়। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে ছাতক পৌর শহরের বিশ্বজিৎ ঘােষের সুশিলা ষ্টোরসহ ৫-৬টি দোকান ভাংচুর করে। এতে পথচারীসহ আহত হয়েছেন অন্তত ২০জন।
 
এব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন জানান, মিছিলকারীরা থানায় হামলা মরেছে। এঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিলেট প্রতিক্ষণ