জাতীয়



ডেস্ক রিপোর্ট

মার্চ / ০৮ / ২০২২


play news

২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ৪৪৬


119

Shares

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৯৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৪৪৬ জন।

এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু এবং ৪৩৬ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার ছিল ২ দশমিক ১৮ শতাংশ।

জাতীয়