94
Shares২৯ মার্চ সিলেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-মঙ্গোলিয়া দীর্ঘ প্রায় তিন বছর পর কোন আন্তর্জাতিক ফুটবল ম্যাচে মাতবে সিলেট জেলা স্টেডিয়াম। ওইদিন বিকেল সাড়ে ৫টায় প্রীতি ম্যাচে বাংলাদেশ দলের মুখোমুখি হবে মঙ্গোলিয়া জাতীয় ফুটবল দল।
যে ম্যাচে করোনাকালীন বিধিনিষেধ পেরিয়ে এই প্রথম খুলে দেয়া হবে দর্শক গ্যালারি। সকালে এক সংবাদ সম্মেলনে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম সাংবাদিকদের এমন তথ্য জানান।
তিনি বলেন, খেলায় দর্শকদের জন্য গ্যালারির টিকেট মূল্য ১০০ টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। দর্শকদের জন্য থাকছে র্যাফেল ড্র। পুরস্কার হিসেবে থাকছে টিভি, মোটরসাইকেল, ফ্রিজসহ আরও অনেককিছু। এরই মধ্যে জেলা স্টেডিয়ামের দুটি বুথে টিকিট বিক্রি শুরু হয়েছে বলে জানান তিনি।
বাফুফের এই সদস্য বলেন, দর্শকদের উপস্থিতি সাড়া ফেলে বলেই সিলেট জেলা স্টেডিয়াম আন্তর্জাতিক ম্যাচ পায়। এতে করে সিলেট শহর দেশের মধ্যে ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করে। তিনি সিলেটের সকল ফুটবলপ্রেমী দর্শকদেরকে মাঠে বসে খেলা দেখার আহবান জানান।