সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

এপ্রিল / ০৪ / ২০২১


আবারো সিসিক'র মরণফাঁদের শিকার আবু হাসান


203

Shares

কবি আব্দুল বাসিত মোহাম্মদ যে কারণে অকালে চলে গেছেন জীবনের ওপারে, সেই একই কারণে জীবন যেতে বসেছে আরেক জনের। তার নাম আবু হাসান (৩৫)।

তিনি নগরীর মিরাবাজার এলাকার অধিবাসী। সিসিক’র নির্মানাধিন ড্রেনে পড়ে মারাত্মক আহত অবস্থায় এখন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি।

প্রতক্ষদর্শীরা জানান, রোববার রাত ৯টার দিকে তিনি নগরীর টিলাগড় এলাকার ড্রেনে পড়ে গিয়েছিলেন। সাথে সাথে একটা রড তার থুতনির নীচে ঢুকে যায়। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে।

এ অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয়রা। দ্রুত নিয়ে যান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক। তবে ডাক্তাররা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার বিস্তারি পরিচয় এখনো জানা যায়নি।

সিলেট প্রতিক্ষণ