সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

অগাস্ট / ২৪ / ২০২২


আটক

আবাসিক হোটেল ও ফ্লাট বাসায় অবাধে দেহব্যবসা, ৫ নারী-পুরুষ আটক


239

Shares

হবিগঞ্জ শহরের বিভিন্ন আবাসিক হোটেল ও ফ্লাট বাসায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ৩ খদ্দেরসহ ২ নারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকেল থেকে সন্ধা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হল, জেলার বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের মৃত আজমান উল্লার কন্যা আলোচিত পারভীন আক্তার পুতুল (৪০), জামালপুর জেলার পাতালিয়া গ্রামের ফারুক মিয়ার কন্যা ফাতেমা আক্তার নিশি (২২), হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের আছকির মিয়ার পুত্র শাহানাজ মিয়া (২৩), বানিয়াচং উপজেলার তেলগড়ি গ্রামের হর কিশোর বৈষ্ণবের পুত্র কৃষ্ণধন বৈষ্ণব (৪০), শহরের উত্তর শ্যামলী এলাকার আরফান আলীর পুত্র মোজাম্মেল হক (২৭)।

বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) ওসি মোঃ শফিকুল ইসলাম। তিনি জানান, হবিগঞ্জ শহরের আলোচিত কলগার্ল পারভীন আক্তার পুতুল দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন স্থান থেকে যুবতীদের এনে দেহ ব্যবসা করিয়ে আসছে।

সম্প্রতি বিষয়টি নজরে আসে ডিবি’র। এরই প্রেক্ষিতে শহরের বাণিজ্যিক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে উল্লেখিতদের বাসা তল্লাশী করে বিপুল পরিমাণ কনডম, যৌন উত্তেজক ট্যাবলেট ও যৌনকাজে ব্যবহৃত সামগ্রী জব্দ করা হয়।

সিলেট প্রতিক্ষণ