সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২১ / ২০২২


news part

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন


115

Shares

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস-২০২২ উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি’র পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

সোমবার সকালে আওয়ামী লীগ নেতৃবৃন্দ পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে এই শ্রদ্ধা নিবেদন করেন। পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে অবস্থান করছেন।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা বেলাল খান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মোগলগাঁও ইউনিয়ন চেয়ারম্যান হিরণ মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সালাম, সদর আওয়ামী লীগ নেতা শাজাহান, মেম্বার শাহবাজ আহমেদ, পররাষ্ট্রমন্ত্রীর অফিস কর্মকর্তা রুবেল আহমদ প্রমুখ।

সিলেট প্রতিক্ষণ