জাতীয়



ডেস্ক রিপোর্ট

জুলাই / ৩০ / ২০২২


পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী


169

Shares

বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকায় আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আগামী ৬ আগস্ট বাংলাদেশে আসার কথা রয়েছে তার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও তাইওয়ান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মাঝেই এই সফরে আসছেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শুক্রবার (২৯ জুলাই) এই তথ্য জানিয়ে বলেন, ‘চীনের পররাষ্ট্রমন্ত্রী একজন অত্যন্ত সম্মানিত মানুষ এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি ঢাকায় আসবেন।’ এর আগে গত রোববার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

ওই সাক্ষাতে চীনের পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত সফরসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছিল।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফর চূড়ান্ত হয়েছে জানিয়ে ড. মোমেন শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘তারা প্রথমে যে প্রস্তাব দিয়েছিল সেই অনুযায়ী ‍আমি ওইসময় ঢাকায় থাকব না।

তখন আমি বলেছিলাম, চীনের পররাষ্ট্রমন্ত্রী আমার শহরে আসবেন আর আমি তাকে অভ্যর্থনা জানাব না, তার সঙ্গে দেখা হবে না- এটি ভালো দেখায় না।

সে জন্য আমি বলেছি যে, তিনি যদি প্রোগ্রামটি পিছিয়ে দিতে পারেন।’ ঢাকায় সফরকালে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বৈঠক করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতেরও কথা রয়েছে তার।

জাতীয়