জাতীয়



দেশদর্পণ ডেস্ক

এপ্রিল / ২৯ / ২০২১


বাংলাদেশে অনুমোদন পেল চীনের ভ্যাকসিন


294

Shares

এবার চীনে উদ্ভাবিত সিনোফার্ম ভ্যাকসিন জরুরি ব্যবহারে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

বৃহস্পতিবার মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদফতরে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, চীন প্রথম দফায় ৫ লাখ ডোজ দিচ্ছে। এর বাইরে আগামী দুই সপ্তাহে চীনের ভ্যাকসিন আসার সম্ভাবনা আছে।

ঔষধ প্রশাসন অধিদফতরে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক বলেন, ‘আজকে আমরা সিনোফার্মের টিকার অনুমোদন দিলাম। এই টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দিতে হবে।’

এর আগে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিন দেশে প্রয়োগের জরুরি অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদফতর।

জাতীয়