সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

জুন / ১১ / ২০২২


sylhet

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকী খান আর নেই


98

Shares

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকী খান আর নেই। শনিবার সন্ধ্যায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সমাজসেবী ও ব্যবসায়ী পংকি খান অসুস্থ অবস্থায় এই হাসপাতালে ভর্তি ছিলেন।

এদিকে, তার মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সিলেট প্রতিক্ষণ