সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

জুন / ২৩ / ২০২২


sylhet

বিশ্বনাথে বন্যার পানিতে তলিয়ে যাওয়া শিশুর খোঁজ মিলেনি ৬ দিনেও


126

Shares

সিলেটের বিশ্বনাথে ৬ দিনেও খোঁজ মিলেনি মায়ের কোল থেকে পড়ে বানের জলে তলিয়ে যাওয়া একবছর বয়সী তাইয়্যিবা বেগমের। ছোট্ট কন্যা সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা। পরিবারে চলছে গগণবিদারী আহাজারী।

তাইয়্যিবা উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল-জমশেরপুর গ্রামের মোটর মেকানিক জামাল উদ্দিনের মেয়ে। সূত্র জানায়, অসুস্থতাজনিত কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন তাইয়্যিবা বেগম।

সুস্থ হবার পর গত শুক্রবার (১৭ জুন) বিকেলে বন্যার কারণে নৌকাতে মায়ের কোলে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার পথে রামপাশা গ্রামের পশ্চিমে মুজরাইপাড়া এলাকার একটি কালভার্টের সামনে প্রবল ¯্রােতের কবলে পড়ে তাদের বহনকারি নৌকাটি ডুবে যায়।

এ সময় মায়ের কোল থেকে ফসকে পড়ে মুহুর্তেই বানের জলে তলিয়ে যায় ছোট্ট শিশু কন্যা তাইয়্যিবা। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।

তিনি জানান, ঘটনার দু’দিন পর প্রায় এক কিলোমিটার দূরে ডুবে যাওয়া নৌকার সন্ধান পাওয়া গেলেও এখনো খোঁজ মিলেনি শিশুটির। তার মা-বাবার কান্নায় ভারী হচ্ছে পরিবেশ। তাকে খোঁজে পেতে স্থানীয়ভাবে তৎপরতা চলছে।

সিলেট প্রতিক্ষণ