106
Sharesবিয়ানীবাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৪টা ৪৫মিনিটে উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া (পালপাড়া) গ্রামের আব্দুল মান্নানের ছেলে গৌছ উদ্দিন জসিমকে আটক করা হয়।
এসময় পূর্বক তার দেহ তল্লাশি করে ৪৫০ পিছ ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমের সার্বিক দিক-নির্দেশনায় জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জকির হোসাইনের তত্ত্বাবধানে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়ের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা চলছে। তারই ধারাবাহিকতায় গৌছ উদ্দিন জসিমকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা ও মিডিয়া অফিসার) মো: লুৎফর রহমান জানান, পুলি
শ সুপার মহোদয়ের নির্দেশে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে আসছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল মাদক বিরোধী অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে সিলেট জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।