সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

সেপ্টেম্বর / ১২ / ২০২২


বৃষ্টিপাতের

বৃষ্টিপাতের প্রবণতা আগামী ৩ দিনে কমতে পারে


147

Shares

আগামী তিন দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে অধিদপ্তরের এক পূর্বাভাসে এ কথা জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভিাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া পরবর্তী ৭২ ঘণ্টা বা তিন দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকাল ৬টায় দক্ষিণ মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ধীরে ধীরে দুর্বল হতে পারে।

সিলেট প্রতিক্ষণ