সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

এপ্রিল / ২৭ / ২০২২


play,time

ব্র্যাক অফিস থেকে কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার


118

Shares

হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার ব্র্যাক অফিস থেকে মো. আলী বাদল (৫০) নামে এক ব্র্যাক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। মো. আলী বাদল চৌধুরী বাজার ব্র্যাক অফিসের ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিল।

তিনি নরসিংদি জেলার মনোহরদি এলাকার সামছুল হকের ছেলে। পুলিশ জানায়, মো. আলী বাদল প্রায় সাড়ে ৩ বছর যাবত হবিগঞ্জে ব্র্যাকে কর্মরত। তিনি শহরের নোয়াবাদ এলাকায় দীর্ঘদিন যাবত বসবাস করে আসছিলেন।

মঙ্গলবার বিকেল থেকে হঠাৎ করে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাতে স্থানীয় লোকজন অফিসের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় পুলিশকে খবর দেয়া হলে চৌধুরী বাজার পুলিশ ফাড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

পরিবারের বরাত দিয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, ওই ব্র্যাক কর্মকর্তা বেশ কিছুদিন যাবত পরিবারসহ অন্যদের সাথে কম কথা বলতেন।

ধারণা করা হচ্ছে- তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। পুলিশী তদন্ত ও ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সিলেট প্রতিক্ষণ