108
Sharesছাতকে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন আব্দুস শহিদ (৩৫) নামের এক পিকআপ চালক। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের বোকারভাঙ্গা-জাতুয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জগামী একটি বাসের সাথে বিপরীতগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় পিকআপ চালক আব্দুস শহিদকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুস শহিদ উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
এ দূর্ঘটনায় আরো কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।