সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

সেপ্টেম্বর / ০৩ / ২০২২


যুবক

চুনারুঘাটে গাঁজাসহ যুবক আটক


142

Shares

হবিগঞ্জের চুনারুঘাটে দুই কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউপির পশ্চিম চান্দপুর চা বাগান থেকে পঙ্কজ পাত্র নামের যুবককে আটক করা হয়েছে।

চুনারুঘাট থানা সূত্রে জানা যায়, চান্দপুর চা বাগানের ক্ষীর মোহনের পুত্র পঙ্কজকে তার বসতঘরে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করে।

তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। দুপুর ১২টায় তাকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ বলেন, মাদক-জুয়া ও চুরি-ডাকাতি-মারামারি রোধকল্পে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট প্রতিক্ষণ