সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

অগাস্ট / ১৫ / ২০২২


মৃত্যু

চুনারুঘাটে ট্রাক চাপায় নারীর মৃত্যু


122

Shares

হবিগঞ্জের চুনারুঘাটে ট্রাক চাপায় এক নারীর নিহত হয়েছেন।

রোববার (১৪ আগস্ট) দুপুরে ১ টায় উপজেলার গাজীপুর ইউপির আসামপাড়া বাল্লা স্থলবন্দর এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত মিনারা বেগম (৩৮) ওই এলাকার বাল্লা নলপাড় চৌমুহনী মৌলভী বাড়ীর বাসিন্দা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিনারা বেগম রাস্তার পাশদিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন।

বাল্লা স্থলবন্দরের মালবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মিনারা বেগম মারা যান। থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিলেট প্রতিক্ষণ