110
Sharesঢাকা-সিলেট মহাসড়কে ২ ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে ঢাকা থেকে সিলেটগামী ঢাকা মেট্রো ট- ২২-১৯০০ নং এর গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা, এতে ট্রাকের সামনের অংশ ভেঙ্গে গিয়ে চালকের সহকারী সিলেটের গোয়াইনঘাট থানার কলিমনগর গ্রামের সেলিম মিয়ার পুত্র মিনহাজ উদ্দিন (১৮) মারা যায়।
পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে শায়েস্তগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. সালেহ আহম্মেদ জানিয়েছেন।