147
Sharesসিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মো. শিমুল ইসলাম (৩৬)। সে সিলেট নগরীর শিবগঞ্জ হাতিমবাগ এলাকার মৃত ছিদ্দেখ ইসলামের ছেলে।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিস সূত্রে জানা যায়, নগরীর বন্দরবাজারস্থ মহাজনপট্টি মায়া হোটেলের সামনে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় এক অভিযান চালায় ডিবি পুলিশ।
এ সময় শিমুল ইসলামকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে।