133
Shares‘একুশে পদক-২০২২’ দেওয়া হবে রোববার (২০ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি যুক্ত থাকার কথা রয়েছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলা হয়, আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২২’ দেওয়া হবে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি অংশ নেবেন।
ভাষা আন্দোলন : মোস্তফা এম. এ. মতিন (মরণোত্তর) ও মির্জা তোফাজ্জল হোসেন (মুকুল) (মরণোত্তর)
শিল্পকলা : নৃত্যে জিনাত বরকতউল্লাহ, সংগীতে নজরুল ইসলাম বাবু (মরণোত্তর), ইকবাল আহমেদ ও মাহমুদুর রহমান বেণু, অভিনয়ে খালেদ মাহমুদ খান (মরণোত্তর), আফজাল হোসেন ও মাসুম আজিজ
মুক্তিযুদ্ধ : বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মো. মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর), কিউ. এ. বি. এম রহমান ও আমজাদ আলী খন্দকার