118
Sharesপুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর অতিরিক্ত ডিআইজি হিসেবে শিগগিরই নতুন চার কর্মকর্তাকে দেখা যাবে বলে সূত্রগুলো নিশ্চিত করেছেন।
জানা গেছে, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত শফিকুল ইসলাম অতিরিক্ত ডিআইজি হিসেবে সিআইডিতে পদায়ন পাচ্ছেন।
খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকেও একই পদে সিআইডিতে পদায়নের প্রস্তাব করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের সূত্রগুলো জানায়, অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দ জান্নাত আরা সিআইডিতে পদায়ন পাচ্ছেন।
তিনি এর আগেও বিশেষ পুলিশ সুপার হিসেবে সিআইডিতে কর্মরত ছিলেন। এছাড়া অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া সিআইডির বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার একই কর্মস্থলে পদায়ন পেতে যাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদায়নের এই প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তা প্রজ্ঞাপন আকারে জারি হবে।