সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ০৮ / ২০২২


dhakacity

গোলাপগঞ্জে গৃহবধূকে ‘গণধর্ষণ’


140

Shares

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জে এক গৃহবধূকে (৩৮) অপহরণ করে গণধর্ষণ ও অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার পর গত রোববার রাতে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। আটক লিলু মিয়া (৫৫) শরীফগঞ্জ ইউনিয়নের পনাইরচক গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে। 

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি রাতে উপজেলার পনাইরচক গ্রাম থেকে এক গৃহবধূকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। তারা দুই রাত আটকে ঐ গৃহবধূকে গণধর্ষণ এবং অমানবিক নির্যাতন করে ফেলে রেখে যায়। এরপর ১৬ জানুয়ারি সকাল ৬টায় এলাকাবাসী ওই গৃহবধূকে পার্শ্ববর্তী মেহের গ্রামের একটি স্থানে উলঙ্গ ও মুমূর্ষু অবস্থায় দেখতে পান।

পরে পরিবারের সদস্য ও পুলিশের সহযোগিতায় গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখনো তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন।

গোলাপগঞ্জ থানার এসআই ফয়জুল করিম মামলা ও আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট প্রতিক্ষণ