সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

জুন / ০৯ / ২০২২


Arrested

গোলাপগঞ্জে জোরপূর্বক গাছ কাটার অভিযোগে গ্রেফতার ১


186

Shares

গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের খর্দ্দাপাড়া গ্রামে জোরপূর্বক গাছ কাটার অভিযোগে মায়া মিয়া (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকাল ৬টায় গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক বিকাশ সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পুরকায়স্থ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তি ঢাকাদক্ষিণ ইউনিয়নের খর্দ্দাপাড়া গ্রামের মৃত আরব আলীর ছেলে।

এর আগে সোমবার (০৬ জুন) জোরপূর্বক গাছ কাটার জন্য মৃত মজির উদ্দিনের ছেলে লায়েক আহমদ (৩৬), মৃত আরব আলীর ছেলে মায়া মিয়া (৪০) ফারুক আহমদের ছেলে জুবেল আহমদ (২৮) ও ছায়াদ আহমদ (৩৩) এর নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন একই গ্রামের মৃত ওয়ারিছ আলীর ছেলে নজরুল ইসলাম ।

অভিযোগে উল্লেখ করা হয়, আসামীরা নজরুল ইসলামের পাশাপাশি সীমানার বাসিন্দা। দীর্ঘদিন থেকে নজরুল ইসলামের সঙ্গে লায়েক আহমদ ও অন্য আসামীদের ভূমির সীমানা দীর্ঘদিন থেকে নিয়ে বিরোধ চলে আসছে। আসামীরা প্রায়ই নজরুল ইসলামের সীমানায় এসে জোরপূর্বক গাছ কেটে নিয়ে যায়।

ঘটনার দিন সোমবার (২৫এপ্রিল) সকাল সাড়ে নয়টায় আসামীরা তার ভূমির সীমানা হতে ১০-১৫টি গাছ কেটে অনুমান প্রায় ৫০-৬০ হাজার টাকার ক্ষতি সাধন করে। কর্তনকৃত গাছগুলো চুরি করে নিয়ে যাওয়ার সময় নজরুল ইসলাম নিষেধ করলে আসামীরা আমাকে গালিগালাজসহ করে এবং প্রাণে মারার হুমকি দেয়।

এসব ঘটনা প্রত্যক্ষভাবে দেখেন গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে আব্দুল জলিল (৪০), মৃত মনির উদ্দিনের ছেলে শেখ জমির উদ্দিন (৬০), রফিক উদ্দিনের ছেলে শামীম আহমদ (৩৮) ও মৃত রাশিদ আলীর ছেলে মানিক মিয়া (৫৫)।

তবে ঘটনা ঘটনার পর স্থানীয় লোকজন ও ইউপি সদস্য এগিয়ে এসে গাছগুলো ইউপি সদস্যের জিম্মায় নেওয়া হয়। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করে দিবেন বলে জানানো হলে আসামীরা প্রথমে আপোষের মাধ্যমে নিস্পত্তির বিষয়টি মেনে নিলেও পরবর্তীতে আপোষে অস্বীকৃতি জানায়।

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক বিকাশ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উক্ত ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট প্রতিক্ষণ