সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

মার্চ / ২৭ / ২০২২


gyuty

গোলাপগঞ্জে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ


127

Shares

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

শনিবার (২৬ মার্চ) উপজেলা পরিষদ প্রাঙ্গণে বীর সৌধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় দলীয় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কার্যকরি সদস‍্য সৈয়দ মিছবাহ উদ্দিন, মনজুর শাফি চৌধুরী এলিম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুবিন আহমদ জায়গীরদার, রফিক আহমদ মাখন, রুকন উদ্দিন, জিল্লুর রহমান, আবুল ফজল চৌধুরী সাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, দেলওয়ার হোসেন চুন্নু, আকবর আলী ফখর, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাছিন আহমদ মিন্টু, আইন সম্পাদক এড. নিমার আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, দফতর সম্পাদক নাজিমুল হক লস্কর, যুব ও ক্রিড়া সম্পাদক আব্দুল হানিফ খান, কোষাধ‍্যক্ষ শরিফ উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীম উদ্দিন বাবলু, সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান আজম, সহ দফতর সম্পাদক হোসেন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সামাদ, আব্দুল মালিক জানু, আবুল কাশেম সেবুল, জাফরান জামিল, এম জেড আলম, কামাল উদ্দিন, রুহেল আহমদ রিপন, আজমল হোসেন মনি, লক্ষিপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, বাঘা বাজার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আলম, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছ আহমদ, যুগ্ম আহবায়ক ফয়জুল ইসলাম ফয়ছল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর রুহিন আহমদ খান, সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ প্রমুখ।

সিলেট প্রতিক্ষণ