সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ১৭ / ২০২২


news part

গোলাপগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত


116

Shares

গোলাপগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে প্রাণীসম্পদ প্রদর্শনী শুরু হয়। শেষ হয় বিকাল ৩টায়।

দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শীলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু প্রমুখ।

সিলেট প্রতিক্ষণ