সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

মে / ১৯ / ২০২২


Voters in Golapganj

গোলাপগঞ্জে ভোটার হাল নাগাদ ২০ জুন শুরু


97

Shares

গোলাপগঞ্জে ভোটার হাল নাগাদ শুরু ২০ মে থেকে ৯ জুন পর্যন্ত। উপজেলায় ১৪৫ জন তথ্য সংগ্রহকারী ও ২৫ জন সুপারভাইজার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করবেন।

যাদের জন্ম পহেলা জানুয়ারী ২০০৭ বা এর পূর্বে তারা নতুন ভোট তুলতে পারবেন এবং বিভিন্ন কারনে যাদের ভোট উটেনি তারাও ভোট তুলতে পারবেন।

ভোট তোলার পর তথ্য সংগ্রহকারী গন স্লিপে ছবি তোলার তারিখ দিয়ে আসবেন। পাশাপাশি যে সকল ভোটার গন মারা গেছেন তথ্য সংগ্রহকারীগন তাদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করবেন।

ভোটার এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে হলে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে করতে হবে। ভোটার স্থানান্তর তথ্য সংগ্রহকারী কিংবা সুপার ভাইজার করবেননা।

এ সকল তথ্যের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান।

সিলেট প্রতিক্ষণ