সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

মে / ২৮ / ২০২২


sylhet

গোলাপগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’


109

Shares

সিলেটের গোলাপগঞ্জে গলায় ফাঁস দিয়ে সুজিত মালাকার (৩০) নামে এক যুবক ‘আত্মহত্যা’ করেছেন। শুক্রবার (২৭ মে) রাতে পৌর এলাকার ছিটা ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সে পৌর এলাকার ১নং ওয়ার্ডের ছিটা ফুলবাড়ি গ্রামের মৃত মনোরঞ্জন মালাকারের পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পরিবারের সবার সাথে খাবার খেয়ে ঘুমানোর জন্য তার রুমে যায় সে। এরপর রুম থেকে সকলের অগুচরে আবার বের হয়ে যায়। শনিবার সকালে উঠে তাকে আত্মীয় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে রুমের পাশে গোসলের ঘরের তীরের সাথে গামছা পেছানো অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান।

পরে পরিবারের সদস্যরা গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম, লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পোস্ট মর্টামের জন্য লাশ ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে। যুবক মানসিক সমস্যায় ভুগছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট আসলে এর সত্যতা কি বুঝা যাবে।

সিলেট প্রতিক্ষণ