সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

জুলাই / ২১ / ২০২২


আশ্রয়ণের ঘর

হবিগঞ্জে ১২৬ ভূমিহীন পরিবার পেল আশ্রয়ণের ঘর


151

Shares

আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে আজ হবিগঞ্জে ১২৬টি ঘর পেলেন ভূমিহীন ও গৃহহীন পরিবার।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারা দেশের মতো হবিগঞ্জ জেলার ৩ উপজেলার উপকাভোগীদের মাঝে এই ঘরগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকল্পের আওতায় আজ বাহুবলে ৬৪, নবীগঞ্জে-৫০ ও মাধবপুরে ১২টি ঘরের দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এ সময় স্ব স্ব উপজেলায় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হবিগঞ্জ জেলায় ৩ ধাপে ২ হাজার ৪১টি ঘর উপকারভোগীদের বুঝিয়ে দেওয়া হয়েছে। আরও ৪২টি ঘরের কাজ চলমান রয়েছে।

সিলেট প্রতিক্ষণ