191
Sharesহবিগঞ্জের লাখাই থানায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ একটি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়েছে। অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
হবিগঞ্জে র্যাব-৯ লাখাই থানায় একটি আভিযান পরিচালনা করে। রবিবার (৫ জুন) হবিগঞ্জ জেলার লাখাই থানাধীন বুল্লা ইউনিয়নে বুল্লা বাজার সংলগ্ন ঘাটে অভিযান পরিচালনা করে ১টি স্কুল ব্যাগ ও ১ টি কাপড়ের ব্যাগের ভেতর হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এসময় একজন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৯। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার উত্তর বড়াইল এলাকার বাসিন্দা আ. ছাত্তারের পুত্র মো. লাকছু মিয়া (৩০)।
গ্রেফতারকৃত আসামি এবং জব্দ করা গাঁজা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে। সরকার ঘোষিত 'জিরো টলারেন্স' নীতির অনুসারে দেশব্যাপী মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।