122
Sharesহবিগঞ্জের বানিয়াচং উপজেলার ‘ডাকাত’ জুয়েল মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে বানিয়াচং থানার একদল পুলিশ নতুন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে বানিয়াচং সদরের দোয়াখানি মহল্লার মৃত আব্দুল্লাহ মিয়ার পুত্র।
বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, গত ২০ ফেব্রুয়ারি রাতে হবিগঞ্জ বানিয়াচং সড়কের শুটকি ব্রীজ এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার আলু ব্যবসায়ী হাফিজুর রহমান ও তার ম্যানেজার বিক্রম শুক্ল বৈধকে মারধোর করে নগদ টাকাসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় দায়ের করা ডাকাতি মামলার আসামী জুয়েল। ওসি আরো বলেন, শুধু এ ঘটনা নয় তার বিরুদ্ধে আরো কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।