সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

এপ্রিল / ১৫ / ২০২২


part,time

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত


129

Shares

হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় আলকাছ মিয়া লাদেন (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবীকোনা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত লাদেন উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিরপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে গোখাদ্য নিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরভীকোণা প্রকাশিত চারগ্রাম নামক স্থানে পৌঁছান।

এসময় তার মোটর সাইকেলে থাকা গোখাদ্যের বস্তাটি পড়ে গেলে সাইকেলটি থামিয়ে উঠানোর চেষ্টা করেন। তাৎক্ষণিক পিছন দিক থেকে আসা দ্রুতগামী এনা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলের তার মৃত্যু হয়। খবর পেয়ে বিক্ষোদ্ধ জনতা ঘাতক বাস চালকের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে।

বিষয়টি জানতে পেরে বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন। ওসি জানান, নিহত ব্যবসায়ীরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সিলেট প্রতিক্ষণ