156
Sharesপবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মো. ফয়জুর রহমান (৫০) নামের ওই ব্যক্তির বাড়ি সিলেটের বিয়ানীবাজার এলাকায়। ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজ থেকে আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য জানা গেছে।
যেখানে বলা হয়েছে, ফয়জুর রহমান গতকাল মারা গেছেন। মো. ফয়জুর রহমানের পাসপোর্ট নম্বর BY0547889। তার সাথে রুবি বেগম নামের একজন ছিলেন। এ নিয়ে এবার হজে গিয়ে ১৬ বাংলাদেশির মৃত্যু হলো। তন্মধ্যে ১১ জন পুরুষ, ৫ জন নারী।