সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

এপ্রিল / ১২ / ২০২২


part,time

হরিপুরে সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু


93

Shares

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারের পাশে বাস, মোটরসাইকেল ও টমটমের ত্রিমুখী সংঘর্ষে আহত যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার ৫ দিন পর সোমবার (১১ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন উপজেলার দরবস্ত ইউনিয়নের খড়িকাপুঞ্জি গ্রামের মাস্টার আব্দুন নুরের ছেলে তারেক আহমদ রাজু (৩২)। তিনি পর্তুগাল প্রবাসী ছিলেন।

গত বুধবার (৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় হরিপুর বাজারের পাশে বাস-মোটরসাইকেল-লেগুনা ও টমটমের চতুর্মুখী সংঘর্ষে শিশুসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় ১০ জন আহত হন। জানা যায়, বাসটি সিলেট থেকে জাফলং যাচ্ছিলো।

হরিপুর বাজারের অদূরে হঠাৎ একটি টমটমের পিছনে থাকা একটি মোটরসাইকেল বিপরীত থেকে বাসের সামনে এসে পড়ে। এসময় বাস ও ব্যাটারিচালিত টমটম এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ঘটলে এক শিশুসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী নেত্রকোনা জেলার পাঁচহাট খালিয়াজুড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আতাউর রহমান সানি (৩০), টমটমের যাত্রী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত গ্রামের মুহাম্মদ আব্দুর রহমানের ছেলে মো. রোকন উদ্দিন (৪৫) ও সিলেটের খাদিমপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামের মঞ্জুর আলমের ছেলে তাহমিদ তাসিন (১২)।

সিলেট প্রতিক্ষণ