118
Sharesতাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন, বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. সুজাত মিয়া এবং দক্ষিণ বড়দল ইউনিয়নের মো. সাইফুল ইসলাম।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বাদাঘাট ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. সুজাত মিয়া নৌকা প্রতীকে ৪৫৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
এ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. নিজাম উদ্দিন ১১ হাজার ৫০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী মো. আফতাব উদ্দিন মোট ভোট পেয়েছেন ১১ হাজার ১৬০ ভোট।
অপরদিকে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মো. সাইফুল ইসলাম ৭৬৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এখানে ৫ হাজার ২৪৯ ভোট পেয়ে বেরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এম. ইউনুছ আলী।
নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সবুজ আলম পেয়েছেন ২ হাজার ৫১৪ ভোট। প্রসঙ্গত এই উপজেলার সাত ইউনিয়নের নৌকার সাত প্রার্থীরেই ভরাডুবি হয়েছে।