সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

জুন / ১৯ / ২০২৫


জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলা ও মহানগর সমন্বয়ক কমিটি গঠন


239

Shares


সিলেট জেলা ও মহানগর শাখার সমন্বয় কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। বুধবার রাতে নবগঠিত দুই কমিটির তালিকা এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। নাজিম উদ্দিন সাহানকে প্রধান সমন্বয়কারী করে ৩১ সদস্যের জেলা কমিটি এবং আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরীকে প্রধান সমন্বয়করী করে ২১ সদস্য বিশিষ্ট মহানগর কমিটি গঠন করা হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরিত পত্রে এ কমিটির অনুমোদন করা হয়। তাতে বলা হয়, আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত নিম্নোক্ত কমিটি অনুমোদন করা হলো। 

সিলেট জেলা সমন্বয়ক কমিটিতে ৬ জনকে যুগ্ম সমন্বয়ক এবং ২৪ জনকে সদস্য করা হয়েছে। ৬ যুগ্ম সমন্বয়ক হলেন- মেজর (অব.) মোস্তফা আনওয়ারুল আজিজ, ফয়সল আহমেদ, প্রকৌশলী কামরুল হাসান আরিফ, আবু সাইদ, আহসান জাবুর ও সালমান খুরশেদ। 

কমিটির বাকি ২৪ সদস্যরা হলেন- আইনজীবী গোলাম আকবর, আয়েশা সিদ্দিকা প্রিয়া, আবু ইউসুফ, মুফতি সালিম খান (প্রচার) শেখ জাবেদ আহমেদ, মনসুর আহমেদ চৌধুরী, আতাউর রহমান আতা, কমল রশিদ, আব্দুর রহিম, শামসুল ইসলাম, শরীফ আহমদ, হিফজুর রহমান, ইমাম উদ্দিন, শিপন আহমদ শিপু, সিদ্দিকী আবুল আলা, নুরুল ইসলাম, ইবরাহিম নাহির, শামসুজ্জামান হেলাল, সোহেল আহমদ মুসা, গিয়াস উদ্দিন, কারুল হাসান, সুমেল মিয়া, মনিরুল সাকিব ও মুস্তাফিজুর রহমান।

এনসিপি মহানগর কমিটি: প্রধান সমন্বয়করী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী ছাড়াও এনসিপি মহানগর কমিটিতে আরো ২০ জন রয়েছেন। তার মধ্যে ৭ জনকে যুগ্ম সমন্বয়করী এবং ১৩ জনকে সদস্য করা হয়েছে। ৭ যুগ্ম সমন্বয়কারীরা হলেন-মোহাম্মদ নুরুল হক, প্রকৌশলী আদনান তৈয়ব, মুস্তাক আহমদ, কিবরিয়া সারওয়ার, নাঈম শেহজাদ, তারেক আহমেদ বিলাস ও মো. আফজল হোসেন।

কমিটির বাকি ১৩ সদস্য হলেন- কামরান জায়গীরদার, অনামিকা দেব, ডা. মোহাম্মদ নুরুল আবসার (বদরুল), সুলতান হোসেন মিজান, মো. সাদী জামালী, ফুয়াদ হাসান, সজল আহমদ, নওশাদ আহমদ চৌধুরী, নুরুল হুদা, মামুন রশীদ, জাকির হোসেন, সায়মন সাদিক জুনেদ ও নাজিম উদ্দিন।

এনসিপি সূত্রে জানিয়েছে, কমিটিতে শিক্ষার্থীর পাশাপাশি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী, সমাজসেবীসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধি রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই দায়িত্বপালন কালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের ভাই আহসান জাবুর এনসিপি জেলা কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে রাখা হয়েছে। 

সিলেট জেলা ও মহানগর সমন্বয়ক কমিটি গঠনের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক। তিনি বলেন, ‘তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এ কমিটি দায়িত্ব পালন করবে।’ 



ওয়াই্

সিলেট প্রতিক্ষণ