157
Sharesসুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫শ গ্রাম গাঁজা উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের দিক নির্দেশনায় থানার এসআই জিন্নাতুল ইসলাম, এসআই মো. ওবায়দুল্লাহ, এসআই মির্জা শাফায়েত এর নেতৃত্বে একদল পুলিশ রানীগঞ্জ বাজারের ফেরীর পাশে গোপন সংবাদের ভিত্তিতে ৫শ গ্রাম গাঁজা সহ বাগময়না গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে নেছার মিয়া (৬০) ও একই গ্রামের মৃত রফিক উল্লাহর ছেলে বকুল মিয়া (৪১)কে গ্রেফতার করেন।
সেকেন্ড অফিসার জিন্নাতুল ইসলাম জানান, ৫শ গ্রাম গাঁজা সহ দুই জনকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।