সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

মার্চ / ২৬ / ২০২২


sylhet city

জগন্নাথপুরে স্বাধীনতা দিবসে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা


95

Shares

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগের উদ্যোগে জগন্নাথপুর কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯ টায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতৃবৃন্দ।

পরে সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাজেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তারসহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এদিকে সকাল ১০টায় জগন্নাথপুর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতা হারুনুর রশিদ, সিরাজুল হক, চেয়ারম্যান আংগুর মিয়া, আবুল হাসান, ছরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বিরেন্দ্র, মুজিবুর রহমান, মাসুম আহমেদ, যুবলীগ নেতা ফয়জুর নুর, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিতসহ নেতাকর্মীরা। এদিকে জগন্নাথপুর কেন্দ্রীয় শহিদমিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন নেতৃবৃন্দ।

সিলেট প্রতিক্ষণ