সিলেট প্রতিক্ষণ



জকিগঞ্জ প্রতিনিধি

এপ্রিল / ৩০ / ২০২১


Mulla

জকিগঞ্জে হেফাজত নেতা আটক


232

Shares

সিলেটের জকিগঞ্জ থেকে মুফতি মাওলানা মাসউদ আহমেদ নামের এক হেফাজত নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) ভোর রাত ৩টায় তাঁকে সিলেটে জকিগঞ্জস্থ বারহাল ইউনিয়ন কচুয়া গ্রামের তাঁর নিজবাড়ি থেকে আটক করা হয়।

আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কাসেম। মুফতি মাসউদ আহমেদকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।

মুফতি মাসউদ আহমেদ হেফাজতে ইসলাম (সদ্য বিলুপ্ত) জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সিলেটের শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম এবং জমিয়ত নেতা।

সিলেট প্রতিক্ষণ