166
Sharesজৈন্তাপুর উপজেলার বিভিন্ন হাওর এলাকায় অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার বন্ধ করতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করে বেশ কিছু অবৈধ কারেন্ট জাল জব্ধ করার পর তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার (৪জুন ) বিকেল সাড়ে ৪টায় দরবস্ত বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানা যায়, খাল-বিল এবং হাওরে দেশীয় প্রজাতির মাছ রক্ষা করার জন্য মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা-১৯৮৫ অনুযায়ী কারেন্ট জাল তৈরী, আমদানি, বাজারজাতকরণ, মজুদ, পরিবহণ, বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।
জৈন্তাপুর উপজেলার বিভিন্ন জায়াগায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আনুমানিক প্রায় ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামণি দেবী।
অভিযানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার শেখ মোহাম্মদ মাসুদ রানাসহ জৈন্তাপুর মডেল থানাপুলিশের সদস্য এবং মৎস্য অফিসের ফিল্ড সহকারীরা।