97
Sharesকমলগঞ্জে ১৬ লিটার চোলাই ও ৬৫ লিটার মদ তৈরীর ওয়াশসহ সাধন বাগতী (৪০) ও খোকন বাগতী (২৮) নামে দুজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মে) বিকাল সোয়া ৫টায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের শমশেরনগর চা-বাগানের বড় লাইনে ঠাকুর টিলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত সাধন বাগতী বড় লাইনে ঠাকুর টিলার মৃত শন্তু বাগতীর ছেলে এবং খোকন একই এলাকার মৃত কালু বাগতীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) মো. মোশারফ হোসেনের নেতৃত্বে উপপরিদর্শক সোহেল রানাসহ পুলিশের একটি দল উপজেলার শমশেরনগর চা-বাগানের বড় লাইনে ঠাকুর টিলা এলাকায় অভিযান চালিয়ে ১৬ লিটার দেশীয় চোলাই মদ ও ৬৫ লিটার মদ তৈরীর ওয়াশসহ তাদের জব্দ করা হয়।
শমশেরনগর পুলিশ ফাাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) মো. মোশারফ হোসেনে বলেন, ১৬ লিটার দেশীয় চোলাই মদ ও ৬৫ লিটার মদ তৈরীর ওয়াশসহ দুজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।