সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২১ / ২০২২


dhakacity

করোনায় সিলেটে কিছুটা স্বস্তি এসেছে !


179

Shares

সিলেটে করোনাভাইরাস সংক্রমণের হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় এ হার নেমেছে ২.০৩%-এ। এছাড়াও ওই সময়ে ভাইরাসটি প্রাণ কাড়েনি করো। এতে সিলেট বিভাগে কিছুটা স্বস্তি বিরাজ করছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, রবিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় বিভাগে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২৮ জনের শরীরে। এর মধ্যে সিলেট জেলায় ১১, সুনামগঞ্জে ৮ হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারে ২ জন।

এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন স্থানের আরও ৪ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের অস্তিত্ব। এই ২৮ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ৬৬ হাজার ৫০৬। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে ওঠেছেন ৯৯ জন। এ নিয়ে সিলেটে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৫৩ হাজার ৩১৭ জন।

এ পর্যন্ত মারা যাওয়া ১২২৫ জনের মধ্যে সিলেট জেলার ৯০৮, সুনামগঞ্জের ৭৫, হবিগঞ্জের ৪৯ ও মৌলভীবাজারের ৭২ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া বিভিন্ন স্থানের আরও ১২১ জন করোনায় মৃত্যুরবরণ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন করোনা রোগী। আর বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ৭০ জন করোনা রোগী চিকিৎসাধীন।

এর মধ্যে ১৩ জন রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে)।

সিলেট প্রতিক্ষণ