সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

মার্চ / ৩১ / ২০২২


politics

কুলাউড়ায় ছড়া থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার


94

Shares

মৌলভীবাজারের কুলাউড়ায় এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাতে কর্মধার পাহাড়ি একটি ছড়া থেকে সিরাজ মিয়া (৩৫) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

সিরাজ উপজেলার কর্মধা ইউনিয়েনের পূর্ব টাট্টিউলি গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। জানা যায়, দিনমজুর সিরাজ প্রতিদিনের মতো বুধবার সকালে কাজের উদ্দেশ্যে বের হলে আর বাড়িতে ফিরে যাননি।

পরে সন্ধ্যা ৭টার দিকে কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়া পুঞ্জির নিচে একটি ছড়ায় স্থানীয়রা সিরাজের লাশ দেখতে পান। পরে তারা কুলাউড়া থানা পুলিশকে খবর দিলে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল রাতে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, সিরাজের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

সিলেট প্রতিক্ষণ