সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

মার্চ / ২৪ / ২০২২


play news

কুলাউড়ায় ইয়াবাসহ গ্রেফতার ১


105

Shares

মৌলভীবাজারের কুলাউড়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে বিপ্লব ধর বিজয় (২৫) নামের ওই যুবককে উপজেলার টিলাগাঁও বাজার থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিপ্লব টিলাগাঁওয়ের খন্দকার গ্রামের বিধান ধরের ছেলে।

জানা গেছে, বুধবার রাতে কুলাউড়া থানার এসআই অপু দাস গুপ্ত ও এসআই বিদ্যুৎ পুরকায়স্থ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ টিলাগাঁও বাজারে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে টিলাগাঁও বাজারে ইয়াবা বিক্রির সময় বিপ্লবকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, বিপ্লব দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ের সাথে জড়িত।

বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় সে ইয়াবা বিক্রি করত। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেট প্রতিক্ষণ