সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

সেপ্টেম্বর / ১০ / ২০২২


ছাত্র

কুমিল্লায় পাওয়া গেছে জুড়ীর নিখোঁজ মাদ্রাসার ছাত্র।


169

Shares

জুড়ীর নিখোঁজ মাদ্রাসা ছাত্র সালা উদ্দিন মাহি (১৪) কে কুমিল্লার দীঘিরপাড় এলাকায় পাওয়া গেছে। ইতিমধ্যে তাকে বাড়ীতে আনতে তার বড় ভাই আব্দুল মুহিত সেখানে পৌঁছেছেন।

মুহিত জানান, শুক্রবার রাতে মাহি তাকে ফোন দিয়ে কুমিল্লায় অবস্থানের কথা জানিয়েছে এবং সেখানে সাগরনাল ও ফুলতলার কিছু রাজমিস্ত্রী ঠিকাদারের আওতায় রাজমিস্ত্রী কাজ করছে।

জানা যায়, মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের বটনীঘাট গ্রামের বাসিন্দা আব্দুল মন্নান-এর পুত্র বড়ডহর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র সালা উদ্দিন মাহি গত ৪ সেপ্টেম্বর মাদ্রাসা থেকে আর বাড়ী ফিরেনি।

পরিবারের লোকজন অনেক খোঁজার পর তার কোন সন্ধান পাননি। এবিষয়ে তার মা মিনারা বেগম গত ৬ ই সেপ্টেম্বর জুড়ী থানায় একটি সাধারণ ডায়রী (নং ২৭০, তারিখ- ৬/৯/২০২২ ইং) করেন।

জুড়ী থানার এস আই আনোয়ার হোসেন মাহিকে পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, সে হিফজ শাখায় লেখাপড়ার চাপ সহ্য করতে না পেরে পরিবারের সবাইকে ফাঁকি দিয়ে এলাকার কিছু বন্ধু রাজমিস্ত্রীদের সাথে কুমিল্লায় কাজে চলে যায়।

সিলেট প্রতিক্ষণ