118
Sharesখেলাধুলা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্য বিকাশের লক্ষ্যে রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি এবং লিডিং ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এ বিষয়ে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা জানান, এই চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্পোর্টস একাডেমির খেলার মাঠ, প্রশিক্ষণ সরঞ্জাম এবং কোচিং স্টাফ ব্যবহারের সুযোগ সৃষ্টি হলো।
সমঝোতা স্মারকে লিডিং ইউনিভার্সিটির পক্ষে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশনের পরিচালক সহযোগী অধ্যাপক মো. মাহবুবুর রহমান এবং রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির পক্ষে একাডেমির পরিচালক জমিরুল হক তালুকদার স্বাক্ষর করেন।
উপাচার্যের কার্যালয়ে এই স্বাক্ষর অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মাইমূল আহসান খান উপস্থিত ছিলেন।