106
Sharesহবিগঞ্জের মাধবপুর থানা এলাকা থেকে ফেন্সিডিলসহ একজন মাদকব্য বসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল ক্যাম্প মৌলভীবাজারের একটি আভিযানিক দল বুধবার (২৩মার্চ) হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মাধবপুর পৌরসভার সুশান ফিলিং স্ট্যান্ড এলাকায় ৬৪ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার পশ্চিম মাধবপুর এলাকার বাসিন্দা মৃত দুধু মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন(৪৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,আটক মাদক ব্যবসায়ী ফেন্সিডিল সংগ্রহ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নিকট বিক্রয় করে।এবং দীর্ঘ দিন যাবৎ সে অবৈধ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথাও স্বীকার করে।
র্যাব সূত্র জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হবিগঞ্জের মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।