সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২০ / ২০২২


sylhet city

মাধবপুরে গৃহবধূকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২


105

Shares

হবিগঞ্জের মাধবপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রায় আড়াই মাস পর প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. আসকির মিয়া (৪২) ও জসিম (২৯)। তারা মাধবপুর উপজেলার বাসিন্দা। র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গত বছরের ৫ ডিসেম্বর দিবাগত গভীর রাতে নিজ ঘরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন গৃববধূ (৩১)। বসত ঘরের টিন কেটে ঘরের ভেতর প্রবেশ করে আসামিরা তার হাত-পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এছাড়া ধর্ষণের সময় যাতে আসামিদের চিনতে না পারে সে জন্য চোখে উপর্যপরি আঘাত করে গৃহবধূর চোখ নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়।

এক পর্যায়ে গৃহবধূর চিৎকারে পাশ্ববর্তী বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। চিকিৎসা শেষে ভিকটিম মাধবপুর থানায় একটি সংঘবদ্ধ ধর্ষণসহ চুরির মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া আসামিদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেট প্রতিক্ষণ