112
Sharesসিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে পুলিশ অ্যাসল্ট মামলার পলাতক আসামি মো. রুমন আহমদকে (২৮) গ্রেফতার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯।
বুধবার বেলা আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া রুমন আহমদ নগরীর জালালাবাদ থানাধীন পশ্চিম পীরমহল্লা এলাকার মৃত তজমুল হোসেনের ছেলে।
তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় পুলিশ অ্যাসল্ট মামলা (নং ২৮(০২)২০২১) ধারা: ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/২২৪/৩৩২/৩৫৩ পেনাল কোড) রয়েছে।
ওই মামলায় তিনি ফেরারি ছিলেন। বৃহস্পতিবার র্যাব-৯'র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়- প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি নিজের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে।গ্রেফতারের পর আসামিকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।