288
Sharesকঠোর বিধিনিষেধ ঘোষণার পর থেকেই বন্ধ গণপরিবহণ। শনিবার মহান মে দিবসের সরকারি ছুটির দিনে সড়কগুলোতে নেই ব্যক্তিগত গাড়ির চাপ।
সরবারি ছুটির দিনে রাজধানীর সড়কগুলো রয়েছে সিএনজি অটোরিকশা, ভাড়ায়চালিত কার, রিকশার দখলে। কঠোর বিধিনিষেধের মধ্যে মোটরসাইকেলে রাইড শেয়ারিং নিষিদ্ধ থাকলেও আর্থিক সংকটে অনেকেই বাধ্য হয়ে নেমেছেন রাস্তায়। সাধারণ মানুষের অভিযোগ চলাচলের জন্য যেসব মাধ্যম ব্যবহার করছেন তারা, কোনটিতেই মানা যাচ্ছে না স্বাস্থ্যবিধি।
তারপরও জরুরি প্রয়োজনে ঝুকি র্নয়েই গন্তব্যে ছুটতে হচ্ছে তাদের। রাজধানীর ভেতর ঢিলেঢালা থাকলেও প্রবেশ পথগুলোতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। জরুরি প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে যাতায়াতে ভোগান্তি ও খরচ কমাতে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহণ চালুর দাবি সাধারণ মানুষের।