সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ০৮ / ২০২২


news part

মৌ.বাজারে ১৭ শিশুর চোখে সফল অস্ত্রোপচার


112

Shares

মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল‍্যে ১৭ জন শিশুর চোখে সফল অস্ত্রোপচার করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে এসব শিশুরা তাঁদের অভিভাবকদের মাধ‍্যমে হাসপাতালে এসে এই সেবা গ্রহণ করেছে। অস্ত্রোপচারের পর শিশুদেরকে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু জানান, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের রুটিন কার্যক্রমের আওতায় দেশি-বিদেশি সংস্থা সমুহের সহযোগিতায় ডাক্তার শাহ আমিরুল ইসলাম সোহাগের নেতৃত্বে একটি চৌকস অস্ত্রোপচার দল ১৭ জন শিশুর চোখে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাদেরকে অন্ধত্বের হাত থেকে রক্ষা করেছে।

বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার মানবতা সেবায় বাংলাদেশ সরকার কর্তৃক পুরষ্কারপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। প্রতিমাসেই এই কার্যক্রম পরিচালনা করা হয় বলে তিনি জানান।

সিলেট প্রতিক্ষণ